আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ

সারাদেশ

ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮)-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভিওডি বাংলার সিনিয়র রিপোর্টার

2026-10-17T19:39:43+06:00
2026-10-17T19:39:43+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ পিএম 
⏲
মো. মুজাহিদুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক আলফাডাঙ্গা প্রেসক্লাব।
ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮)-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভিওডি বাংলার সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলাম নাঈম। শনিবার ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খান আসাদুজ্জামান টুনু এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সাতটি পদে একাধিক প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট পদগুলোর প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব কামরুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে মো. আবুল বাশার, দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম রিয়াজ, যুব ও ক্রীড়া সম্পাদক পদে ইনামুল হক রুবেল এবং কার্যকরী সদস্য পদে মো. শাহিদুল ইসলাম ও এস এম কুবাদ হোসেন।

মো. মুজাহিদুল ইসলাম নাঈম এর আগেও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন।

এদিকে, প্রেসক্লাবের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগামী ৫ নভেম্বর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. সেকেন্দার শেখ ও সৈয়দ আমিনুর রহমান। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাজমিনউর রহমান তুহিন ও আজিজুর রহমান দুলাল। আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. তামিম আহমেদ মিলন ও গোলাম আজম মনির।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত আলফাডাঙ্গা প্রেসক্লাবটি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নতুন কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৬-২০২৮ মেয়াদে দায়িত্ব পালন করবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. মুজাহিদুল ইসলাম নাঈম বলেন, “আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে আমাকে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। আমার প্রতি আস্থা রাখার জন্য প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও ঐক্য রক্ষায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দায়িত্বে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা জোরদার করতে সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
জামিনে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
খাগড়াছড়ির পানছড়ির সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও গুলি উদ্ধার
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement