জাপানি সামুরাই মাস্টারের প্রশিক্ষণে মুগ্ধ রংপুর, অংশ নিলেন ৮ জেলার শতাধিক কারাতেকার

রংপুর প্রতিনিধি

সারাদেশ

জাপানি সামুরাই মাস্টার ইউকি ইয়োনেয়ামার তলোয়ার চালনা ও কারাতের নিখুঁত কৌশল প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন রংপুরের কারাতে শিক্ষার্থী ও

2026-10-17T18:05:23+06:00
2026-10-17T18:05:23+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জাপানি সামুরাই মাস্টারের প্রশিক্ষণে মুগ্ধ রংপুর, অংশ নিলেন ৮ জেলার শতাধিক কারাতেকার
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:০৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
জাপানি সামুরাই মাস্টার ইউকি ইয়োনেয়ামার তলোয়ার চালনা ও কারাতের নিখুঁত কৌশল প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন রংপুরের কারাতে শিক্ষার্থী ও অভিভাবকেরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরে শেষ হয়েছে দুই দিনব্যাপী বিভাগীয় সামুরাই প্রশিক্ষণ সেমিনার-২০২৬।

ড্রাগন শিতো-রিউ কারাতে একাডেমি বাংলাদেশের রংপুর বিভাগের আয়োজনে এবং বিভাগীয় প্রশিক্ষক ইলিয়াস আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় গত ১৬ ও ১৭ অক্টোবর রংপুর শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু।

তিনি বলেন, “মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি একটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও চরিত্র গঠনের শিক্ষা। রংপুরের তরুণদের মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখতে কারাতে চর্চার বিকল্প নেই। এই ধরনের আন্তর্জাতিক মানের সেমিনার রংপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্রাগন শিতো-রিউ কারাতে একাডেমি রংপুরের সাধারণ সম্পাদক, ঠিকাদার ও সমাজসেবক আবু আহমেদ সিদ্দিক পারভেজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মিজু, রংপুর গ্রুপের পরিচালক মিরাজুল মহসিন, অধ্যাপক ড. মো. জাবেদ আখতারসহ বিশিষ্টজনেরা।

সেমিনারের মূল আকর্ষণ ছিলেন জাপান থেকে আসা সামুরাই মাস্টার ইউকি ইয়োনেয়ামা। দুই দিন ধরে তিনি শিক্ষার্থীদের সামুরাই কৌশল, শিতো-রিউ কাতা, কুমিতে এবং আত্মরক্ষার আধুনিক কৌশল হাতে-কলমে শেখান। তাঁর নিখুঁত কৌশল প্রদর্শনীতে মুগ্ধ হন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক।

শনিবার (১৭ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। তিনি অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং আন্তর্জাতিক মানের এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

সেমিনারে রংপুর বিভাগের আট জেলা থেকে শতাধিক প্রশিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন রংপুর মহানগরের জ্যেষ্ঠ প্রশিক্ষক শাহ আলম বাচ্চু, এবি বাবেল ও ইউসুফ আলী; কুড়িগ্রামের খাজা ইউনুস ইসলাম ইদুল; দিনাজপুরের মাসুদুল ইসলাম মাসুদ; ঠাকুরগাঁওয়ের আবদুল খালেকুজ্জামান খালেক; লালমনিরহাটের আবু অস্কর পরশ এবং নীলফামারীর গায়ত্রী রানী রায়। বিশেষ আমন্ত্রণে নেত্রকোণা থেকে ইমরুল কায়েস তাঁর দল নিয়ে অংশ নেন।

আয়োজক ও রংপুর বিভাগীয় প্রশিক্ষক ইলিয়াস আহমেদ বলেন, “বাংলাদেশে কারাতেকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতেই আমাদের এই আয়োজন। জাপানি মাস্টারের সরাসরি প্রশিক্ষণ আমাদের ছাত্রদের জন্য বড় প্রাপ্তি। ভবিষ্যতে রংপুরে আরও বড় পরিসরে আন্তর্জাতিক সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
জামিনে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
খাগড়াছড়ির পানছড়ির সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও গুলি উদ্ধার
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement