শেরপুরে ড্রামের ভেতর উদ্ধার নারীর পরিচয় শনাক্ত, বাড়ি গাজীপুরে

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শেরপুর।

2026-10-22T15:21:24+06:00
2026-10-22T15:21:24+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শেরপুরে ড্রামের ভেতর উদ্ধার নারীর পরিচয় শনাক্ত, বাড়ি গাজীপুরে
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:২১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শেরপুর। নিহত নারীর নাম মোছা. ঝিনুক আক্তার। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার বাসিন্দা।

নিহত ঝিনুক আক্তারের বাবার নাম মো. শাকিল এবং মায়ের নাম বেবী। তাঁর ঠিকানা এরশাদনগর, ১৪১ নম্বর বাসা, ব্লক-৪, টঙ্গী পূর্ব, গাজীপুর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারের কুটেমনি ব্রিজের নিচে খালের পানিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীবরদী থানা-পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে এবং ভেতর থেকে মরদেহ বের করে।

মরদেহ উদ্ধারের পর নিহত নারীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ। পরে পিবিআই শেরপুর তাঁর পরিচয় শনাক্ত করে।

এর আগে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছিলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তবে ঝিনুক আক্তারকে কীভাবে হত্যা করা হয়েছে বা তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সৌদিতে ৬ মাসে বাংলাদেশিসহ ৫৯ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর
কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার বর্ণাঢ্য র‍্যালি
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ১০৩১

সর্বাধিক পঠিত 

বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
পিরোজপুর পৌরসভার সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সোহেল
টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement