কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় কয়েক দিনের ধারাবাহিক অভিযানে ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক

2026-10-24T17:19:54+06:00
2026-10-24T17:19:54+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় কয়েক দিনের ধারাবাহিক অভিযানে ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনসামগ্রী ও প্যান্টের কাপড়সহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন মারা গেছেন
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা-বিনিয়োগ
নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement