মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা ও তাঁর ছয় বছরের মেয়ে নিহত হয়েছেন।রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা

2026-10-25T14:42:01+06:00
2026-10-25T14:42:01+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা ও তাঁর ছয় বছরের মেয়ে নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) এবং তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সে গণবিক্ষোভের পর পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩৪ শতাংশ, তিন বছরে সর্বোচ্চ

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
বরুড়ায় চক্ষু শিবিরে ৫০০ রোগী, অস্ত্রোপচারে নির্বাচিত ৭০ জন
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement