গোবিন্দগঞ্জে ইজতেমার ময়দান প্রস্তুতির উদ্বোধন করলেন ধর্মপ্রতিমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন

2026-10-25T13:07:11+06:00
2026-10-25T13:07:11+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গোবিন্দগঞ্জে ইজতেমার ময়দান প্রস্তুতির উদ্বোধন করলেন ধর্মপ্রতিমন্ত্রী
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:০৭ পিএম 
⏲
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব পালন করেছেন। আল্লাহ তায়ালা বিএনপির নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে নজিরবিহীন এদেশের নাগরিকদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাকস্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন। এটা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার মধ্যে ১৬তম দফায় আছে।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় রংপুর চিনিকল ইক্ষু খামার মাঠে খুঁটি পুঁতে জেলা ইজতেমার ময়দান প্রস্তুতের কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইজতেমার উদ্যোক্তা কামরুল হাসান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসেন, নায়েবে আমির মাওলানা আব্দুল বারী মিয়া, সহ-সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনির হোসেন সরকারসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সাদপন্থীদের গাইবান্ধা জেলা ইজতেমা। তিন দিনব্যাপী এ ইজতেমা চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ইজতেমার শৃঙ্খলা রক্ষায় কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সরকারি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর দাফন, পাঁচ ঘণ্টা পর রাষ্ট্রীয় মর্যাদা
শাটডাউনের পরও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
সুনামগঞ্জে এক মাঠে ৫২ জাতের ধান
প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
বরুড়ায় চক্ষু শিবিরে ৫০০ রোগী, অস্ত্রোপচারে নির্বাচিত ৭০ জন
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement