কুড়িগ্রামে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীদের ফাস্ট এইড বক্স ও চিকিৎসা সামগ্রী বিতরণ

​কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের স্থানীয় সাধারণ মানুষের ও কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা

2026-10-27T11:35:13+06:00
2026-10-27T11:35:13+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীদের ফাস্ট এইড বক্স ও চিকিৎসা সামগ্রী বিতরণ
​কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ এএম 
⏲
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের স্থানীয় সাধারণ মানুষের ও কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ফাস্ট এইড বক্সসহ বিভিন্ন চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফ্রেন্ডশিপ-ডিজএবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এফডিআইডিপি) প্রকল্পের উদ্যোগে এসব ফাস্ট এইড বক্স ও চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সচিব মো. আইয়ুব আলী ও কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকমল হোসেনের হাতে এসব ফাস্ট এইড বক্স, গজ, টাওয়ালসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। ​সামগ্রীগুলো হস্তান্তর করেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার এবং ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের টেকনিক্যাল সুপার ভাইজার রওশনারা খাতুন।

​হস্তান্তরকালে চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, "গ্রামীণ ও চরাঞ্চলের মানুষের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সহায়তায় এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদে আসা সেবাগ্রহীতা ও স্থানীয়রা যেকোনো জরুরি মুহূর্তে এর সুবিধা পাবেন।" 

​প্রকল্পের টেকনিক্যাল সুপার ভাইজার রওশনারা খাতুন জানান, পিছিয়ে পড়া ও দূরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেই ফ্রেন্ডশিপের এই ক্ষুদ্র কিন্তু সময়োপযোগী প্রয়াস। ​এ সময় ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তি এবং ফ্রেন্ডশিপের অন্যান্যরা  উপস্থিত ছিলেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগে জাপা‌নের ঘোষণা
রমজানের আগে লিটারে ১৫ টাকা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
কুড়িগ্রামে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীদের ফাস্ট এইড বক্স ও চিকিৎসা সামগ্রী বিতরণ
সীতাকুন্ডে লরি চাপায় নারী- শিশুসহ ৫ জন নিহত

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা
তুহিন সভাপতি ও সাদেকুল সম্পাদক নির্বাচিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement