শ্রীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল সজীবের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মো. সজীব মিয়া (সজীব পাগলা) (২৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত

2026-10-27T11:30:32+06:00
2026-10-27T13:33:43+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল সজীবের
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩০ এএম  আপডেট: ২৭.১০.২০২৬ ১:৩৩ পিএম
⏲
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মো. সজীব মিয়া (সজীব পাগলা) (২৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারের দক্ষিণ পাশের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব মিয়া শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের নছুর পুকুরপাড় এলাকার বাসিন্দা মো. তোফাজ্জল হোসেনের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জৈনা বাজারের দক্ষিণ পাশের ইউটার্ন এলাকায় সড়ক পারাপার বা চলাচলের সময় অজ্ঞাত একটি গাড়ি সজীবকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাতে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি অজ্ঞাত গাড়ি সজীবকে চাপা দিয়ে চলে গেছে। গাড়িটি শনাক্ত করে আটক করতে পুলিশ কাজ করছে। সজীবের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবরে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগে জাপা‌নের ঘোষণা
রমজানের আগে লিটারে ১৫ টাকা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
কুড়িগ্রামে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীদের ফাস্ট এইড বক্স ও চিকিৎসা সামগ্রী বিতরণ
সীতাকুন্ডে লরি চাপায় নারী- শিশুসহ ৫ জন নিহত

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা
তুহিন সভাপতি ও সাদেকুল সম্পাদক নির্বাচিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement