নড়াইল মহিলা কলেজে অধ্যক্ষ পদে প্রফেসর ড. ছায়েম আলী খানের যোগদান

সোহেল রানা,নড়াইল

সারাদেশ

ঐতিহ্যবাহী নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছেন প্রফেসর ড. ছায়েম আলী খান। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা

2026-10-28T10:56:58+06:00
2026-10-28T10:56:58+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দীর্ঘদিনের অচলাবস্থার অবসানের প্রত্যাশা
নড়াইল মহিলা কলেজে অধ্যক্ষ পদে প্রফেসর ড. ছায়েম আলী খানের যোগদান
সোহেল রানা,নড়াইল
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ এএম 
⏲
যোগদান অনুষ্ঠানে উপস্থিত নড়াইল মহিলা কলেজ ও নড়াইল ভিক্টোরিয়া কলেজের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।
ঐতিহ্যবাহী নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছেন প্রফেসর ড. ছায়েম আলী খান। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা প্রফেসর ড. ছায়েম আলী খান এর আগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে কর্মরত ছিলেন। গত ২৭ অক্টোবর তারিখে তাঁর যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি মহিলা কলেজ ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

উপস্থিত অনেকেই নতুন অধ্যক্ষের যোগদানের মধ্য দিয়ে নড়াইল সরকারি মহিলা কলেজের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে এবং শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. আকবর আহম্মদ দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজটিতে বহুমুখী জটিলতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, আকবর আহম্মদ ও তাঁর সিন্ডিকেটের সদস্য শিক্ষক পিযুষ কুমার দাস, মন্নু বিশ্বাস, সবুজ কুমার হালদার এবং অবসরপ্রাপ্ত হয়েও চাকরিতে বহাল থাকা প্রধান সহকরী শেখ আব্দুল আলিমের যোগসাজশে দুর্নীতির মহোৎসব শুরু হয়। একই সঙ্গে সাধারণ শিক্ষক-কর্মচারীদের নানাভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এসব অনিয়ম ও অপকর্মের বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তথ্য-প্রমাণের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কলেজটির একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে এবং চলতি বছর ছাত্রী ভর্তির হার আশঙ্কাজনকভাবে হ্রাস পায়।

নড়াইলের স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা আশা প্রকাশ করেন, কলেজটির দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে।

দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট ৪০৯
একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement