রংপুরে যাত্রীবাহী কোচের ধাক্কায়-৩ জন নিহত, আহত-১২

রংপুর প্রতিনিধি

সারাদেশ

‎রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১২ জন।

2026-10-28T11:28:18+06:00
2026-10-28T11:28:18+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রংপুরে যাত্রীবাহী কোচের ধাক্কায়-৩ জন নিহত, আহত-১২
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২৮ এএম 
⏲
সংগৃহীত ছবি
‎রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১২ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর পাঁচটায় মিঠাপুকুরের বৈরাগীগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী নৈশ কোচ খান পরিবহন। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুইজনের মৃত্যু ঘটে। 

ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। একইসঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ট্রাক সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিহতদের এখনো পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট ৪০৯
একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement