আবারও ঢাকায় আসছেন ওটিলিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

‘বিলিওনেরা’ খ্যাত রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া আবারও ঢাকায় আসছেন। দীর্ঘ বিরতির পর এক কনসার্টে গান পরিবেশন করতে বাংলাদেশে আসার

2026-09-13T19:32:55+06:00
2026-09-13T19:32:55+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
আবারও ঢাকায় আসছেন ওটিলিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম 
‘বিলিওনেরা’ খ্যাত রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া আবারও ঢাকায় আসছেন। দীর্ঘ বিরতির পর এক কনসার্টে গান পরিবেশন করতে বাংলাদেশে আসার কথা নিশ্চিত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গায়িকা নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ওটিলিয়া লেখেন, ঢাকায় আপনারা কি তৈরি? আপনাদের দারুণ উন্মাদনাকে খুব মিস করেছি! আবারও আপনাদের জন্য গাইতে আমন্ত্রণ পেয়ে সত্যি অনেক আনন্দিত। সবার সাথে দেখা করতে এবং একসঙ্গে কিছু অবিশ্বাস্য স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা সইছে না!

ছবি: ফেসবুক

ছবি: ফেসবুক


‘ওটিলিয়া রিটার্নস: ওটিলিয়া বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টটি আয়োজন করছে ‘ইমেকার্স বাংলাদেশ’। 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইম আশরাফ বলেন, ইমেকার্স বাংলাদেশ সবসময়ই চেষ্টা করে দর্শকদের জন্য এমন কিছু আয়োজন করতে, যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। এর আগে আমরা আরিজিৎ সিং, নেহা কাক্কার এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্টের মতো বড় আয়োজন করেছি। এবার ‘Otilia Returns Bilionera Live in Dhaka’ আমাদের সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন।

তিনি আরও জানান, দর্শকরা যাতে আন্তর্জাতিক মানের বিনোদন পান সেই লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে, যা দর্শকদের মনে একটি ‘সিগনেচার ইভেন্ট’ হিসেবে জায়গা করে নেবে।

আয়োজক সংস্থা জানায়, অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে ‘আপন জুয়েলার্স’, টিকিটিং পার্টনার ‘টিকিফাই’ এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’।

এর আগেও বাংলাদেশে এসে গান গেয়ে দর্শক মাতিয়ে গেছেন ওটিলিয়া। তবে এবারের কনসার্টের নির্দিষ্ট তারিখ, স্থান এবং টিকিটসংক্রান্ত বিস্তারিত তথ্য খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন আয়োজকরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ঢাকা দক্ষিণে পাটওয়ারী, উত্তরে আসিফ এনসিপির মেয়র প্রার্থী
পাকিস্তানের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
আবারও ঢাকায় আসছেন ওটিলিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]