বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে ভালোবাসার বার্তা রাজ-শুভশ্রীর

বিনোদন ডেস্ক

বিনোদন

বেশ কিছুদিন ধরেই কলকাতার সিনেমহলে জোরালো গুঞ্জন-বিচ্ছেদের দিকে হাঁটছেন জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। বিশেষ

2026-09-13T15:21:42+06:00
2026-09-13T15:21:42+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে ভালোবাসার বার্তা রাজ-শুভশ্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১ পিএম 
বেশ কিছুদিন ধরেই কলকাতার সিনেমহলে জোরালো গুঞ্জন-বিচ্ছেদের দিকে হাঁটছেন জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। বিশেষ করে ‘দেশু ৭’ সিনেমার প্রচারের সময় তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানান আলোচনা ডালপালা মেলে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ছেলে ইউভানের জন্মদিনে বিশেষ বার্তার মাধ্যমে সম্পর্ক অটুট থাকারই আভাস দিলেন এই তারকা জুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে কাটানো বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তাঁরা। রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় লেখেন, ‘শুভ জন্মদিন ইউভান। তবে একই সঙ্গে আমি তোমার মাম্মাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। কারণ ইউভানের জন্মের সুবাদেই একজন মা হিসেবে তার জন্ম হয়েছে।’

শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজ আরও বলেন, ‘প্রতিদিন আমি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করি, যার মাধ্যমে তুমি শুধু আমাদের সন্তানদের বড়-ই করছ না, বরং পুরো পরিবারকে একসুতোয় বেঁধে রেখেছ। এসব কিছুই আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করে।’

অন্যদিকে পাল্টা একটি পোস্টের মাধ্যমে সন্তান ইউভান ও স্বামী রাজের প্রতি নিজের গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন শুভশ্রী গাঙ্গুলীও।

সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমসহ টালিপাড়ায় এই দম্পতির টানাপোড়েন ও দূরত্ব নিয়ে তীব্র সমালোচনা চলছিল। তবে ইউভানের জন্মদিনের এই বিশেষ আয়োজন ও আবেগঘন বার্তার মাধ্যমে রাজ-শুভশ্রী স্পষ্ট বার্তা দিলেন, দূরত্বের যে আলোচনা চলছে তা স্রেফ গুঞ্জনই, আদতে ভালোবাসার বন্ধনেই আবদ্ধ রয়েছেন তাঁরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে ভালোবাসার বার্তা রাজ-শুভশ্রীর
জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-ঋণ’

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম
প্রাথমিক শিক্ষকদের পেশাগত উন্নয়নে লুমিনাস গ্রুপের উদ্যোগে সেমিনার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]