ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি দুই পক্ষ

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন গ্রাহক ও চাকরিচ্যুত

2026-09-13T13:34:00+06:00
2026-09-13T13:34:00+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি দুই পক্ষ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন গ্রাহক ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। 

রোববার সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এবং চাকরিচ্যুতদের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকটিতে সুশাসন নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। 

ব্যাংকটিকে বিতর্কিত এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এতে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।

অন্যদিকে, বকেয়া বেতন-ভাতাসহ অবিলম্বে পুনঃবহালের এক দফা দাবিতে টাওয়ারের সামনে অবস্থান নিয়েছেন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। 

আন্দোলনকারীদের দাবি, এস আলম গ্রুপের আমলে নিয়োগ এবং পরবর্তীতে সনদ যাচাই ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার অজুহাতে প্রায় পাঁচ হাজার কর্মীকে অন্যায্যভাবে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘ দিন চাকরি হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে তীব্র মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।

দুই পক্ষের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রাখা হয়েছে সাঁজোয়া যানও।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ব্রিকস সম্মেলণের মধ্যেই সীমান্তে চীনা তৎপরতা, যা দেখা গেল স্যাটেলাইট চিত্রে
শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে কাজ করছে সরকার
দ্রুত বিচারের জন্য সামারি ট্রায়াল করতে হবে: সাতক্ষীরায় আইনমন্ত্রী
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
সাতক্ষীরায় বাস চাপায় নিহত ১

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
ডেঙ্গু প্রতিরোধে মুন্নু মেডিকেল কলেজের শোভাযাত্রা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বাবুগঞ্জে জাতীয় যুব সংহতির নতুন আহ্বায়ক কমিটি গঠন
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]