ড্রেনে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে

2026-09-13T11:11:39+06:00
2026-09-13T11:11:39+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ড্রেনে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ এএম 
কুড়িগ্রামের রাজারহাটে ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়।  শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে ছিল। কয়েকদিন আগে শিশুটিকে ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে তখন বিষয়টি কারও নজরে আসেনি।

প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমিসহ কয়েকজন মরদেহটি দেখতে পাই। পরে আমরা আশপাশের লোকজনকে জানাই।

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 


দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
মা হয়েছেন লেডি গাগা
২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির সন্ধান, জীবিত উদ্ধার ১০২
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

সর্বাধিক পঠিত 

ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রামে খুলশীতে ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]