টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর নাজির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রিদোয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ

2026-09-12T12:49:18+06:00
2026-09-12T12:49:18+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর নাজির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রিদোয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ ও র‌্যাব-১৫।

পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এবং র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের তথ্যপ্রযুক্তি সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে রিদোয়ানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিদোয়ান টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকার মৃত কবির আহম্মদ ওরফে কবির মাঝির ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাজির হোসেন হত্যা মামলায় রিদোয়ান এজাহারনামীয় আসামি। মামলাটির এফআইআর নম্বর-৬৫, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬। জিআর নম্বর-৭৮৩। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর রিদোয়ানকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নাজির হোসেন হত্যা মামলার ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]