সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন

2026-09-12T18:38:28+06:00
2026-09-12T18:38:28+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

​শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুর এলাকার একটি ২০ শতাংশ জমি নিয়ে মোস্তাক আহম্মেদ ও প্রতিপক্ষ বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি মোস্তাকের।

​শনিবার দুপুরে মোস্তাক আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা  জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মোস্তাক আহম্মেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মোস্তাক আহম্মেদ অভিযোগ করেন, হামলার সময় তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অন্যদিকে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের বকুল মিয়া জানান, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ডেন্টাল ক্লিনিকে স্থানান্তর করা হচ্ছে। বকুল মিয়ার দাবি, এ ঘটনায় তারাও থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমিটি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। তাদের বিরোধ নিষ্পত্তির জন্য সময় দেওয়া হলেও তা না মেনে তারা সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]