প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহেই ২০০ কোটি ছাড়াল ‘মির্জাপুর: দ্য মুভি’

দেশবার্তা ডেস্ক

বিনোদন

প্রেক্ষাগৃহে মুক্তির সাত দিনের মধ্যেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী ও

2026-09-11T17:02:45+06:00
2026-09-11T17:02:45+06:00
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহেই ২০০ কোটি ছাড়াল ‘মির্জাপুর: দ্য মুভি’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম 
সংগৃহীত ছবি
প্রেক্ষাগৃহে মুক্তির সাত দিনের মধ্যেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী ও আলী ফজল অভিনীত সিনেমাটির প্রথম সপ্তাহের মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২১২ কোটি ৪৪ লাখ রুপি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতে সিনেমাটি নিট ১০ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। এতে দেশটিতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৯৪ লাখ রুপি। ভারতে নিট আয়ের হিসাবেও ১৫০ কোটি রুপির মাইলফলকের কাছাকাছি রয়েছে সিনেমাটি। এখন পর্যন্ত দেশটিতে এর মোট নিট আয় ১৪৮ কোটি ৪৫ লাখ রুপি।

মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ২৫ কোটি ৭৫ লাখ রুপি। এরপর উইকেন্ডে আয় আরও বাড়ে। তৃতীয় দিনে সিনেমাটির সর্বোচ্চ ৩৬ কোটি রুপি আয় হয়েছে।

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি দর্শকদের সাড়া পেয়েছে। দেশের বাইরের বাজার বা ওভারসিজ থেকে এখন পর্যন্ত ছবিটির আয় হয়েছে ৩৫ কোটি ৫০ লাখ রুপি।

ওটিটিতে জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’ সিরিজের প্রিক্যুয়েল হিসেবে বড় পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। গুরমিত সিং পরিচালিত এ ছবির গল্প লিখেছেন পুনীত কৃষ্ণ। এতে মূল সিরিজের আগের সময়ের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে কালিন ভাইয়া চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। গুড্ডু পণ্ডিত চরিত্রে রয়েছেন আলী ফজল এবং মুন্না ভাইয়া চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে রসিকা দুগল, শ্বেতা ত্রিপাঠী, জীতেন্দ্র কুমার ও রবি কিষাণকে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নিয়েছে হুথিরা
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান
এখনও অনেক কিছু করা বাকি: রাকুল
মা হওয়ার জন্য প্রস্তুত সামান্থা প্রভু
সৌদি আরবের পর্যটনে ৯৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
দক্ষিণাঞ্চলের একমাত্র পর্যটন শিল্প ‘কুয়াকাটা’ এখন বেশ অবহেলিত
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]