এখনও অনেক কিছু করা বাকি: রাকুল

বিনোদন ডেস্ক

বিনোদন

তেলুগু অভিনেত্রী রাকুল প্রীত সিংকে আগামীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’সিনেমায় দেখা যাবে। ভারতীয় সিনেমায় নিজের কাজের পরিধি আরও

2026-09-11T18:36:49+06:00
2026-09-11T18:36:49+06:00
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
এখনও অনেক কিছু করা বাকি: রাকুল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম 
তেলুগু অভিনেত্রী রাকুল প্রীত সিংকে আগামীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’সিনেমায় দেখা যাবে। ভারতীয় সিনেমায় নিজের কাজের পরিধি আরও বাড়াতে চান এই অভিনেত্রী। তাই নতুন নতুন ঘরানা ও চরিত্রে নিজেকে পরীক্ষা করতে আগ্রহী তিনি।

রাকুল জানিয়েছেন, এমন চরিত্রে কাজ করতে চান, যা তাকে অভিনয়ের দিক থেকে চ্যালেঞ্জ করবে এবং নতুন কিছু করার সুযোগ দেবে।

ক্যারিয়ারে বিভিন্ন ধরনের সিনেমা ও চরিত্রে অভিনয় করলেও রাকুল মনে করেন, এখনও অনেক ধরনের গল্প ও চরিত্রে কাজ করা হয়নি তার। বিশেষ করে তীব্র আবেগের প্রেমের গল্প, ঐতিহাসিক চরিত্র এবং হরর সিনেমায় অভিনয়ের ইচ্ছা রয়েছে তার।

নিজের পছন্দের ঘরানা নিয়ে রাকুল বলেন, ‘আমি এখনও পুরোপুরি প্রেমের গল্পে অভিনয় করিনি। এমন হৃদয়ছোঁয়া প্রেমের গল্পে কাজ করতে চাই, যেখানে গভীর আবেগ থাকবে। ঐতিহাসিক কোনও চরিত্রেও এখনও অভিনয় করা হয়নি। পিরিয়ড ছবিতেও কাজ করতে চাই। হরর সিনেমাতেও অভিনয় করিনি। এখনও অনেক কিছু করা বাকি। তাই বিভিন্ন ধরনের ঘরানায় নিজেকে পরীক্ষা করতে চাই।’

বর্তমানে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রেও নিজের ভাবনায় পরিবর্তন এসেছে বলে জানান অভিনেত্রী। শুধু সিনেমার বড় বাজেট, তারকাবহুল আয়োজন বা ঘরানা নয়, বরং যে চরিত্রে অভিনয়ের সুযোগ বেশি সেটিকেই গুরুত্ব দিচ্ছেন।

নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকানকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা

রাকুলের ভাষায়, ‘ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে আছি, যেখানে নিজেকে চ্যালেঞ্জ করতে চাই এবং অভিনয়ের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে—এমন চরিত্র করতে চাই। এমন কিছু, যা আপনাকে ভেতর থেকে উত্তেজিত করে।’

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নিয়েছে হুথিরা
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
দক্ষিণাঞ্চলের একমাত্র পর্যটন শিল্প ‘কুয়াকাটা’ এখন বেশ অবহেলিত
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]