বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক

বিনোদন

র‌্যাপার বাদশাহর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী ইশা রিখী এখন ‘বিগ বস ২০’ এর প্রতিযোগী। বিয়ের খবর জানাজানি হওয়ার কয়েক

2026-09-11T19:07:34+06:00
2026-09-11T19:07:34+06:00
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম 
র‌্যাপার বাদশাহর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী ইশা রিখী এখন ‘বিগ বস ২০’ এর প্রতিযোগী। বিয়ের খবর জানাজানি হওয়ার কয়েক মাসের মধ্যেই এ জুটির বিচ্ছেদের খবর প্রকাশ হয়। এর মধ্যে ‘বিগ বস’র ঘরে ইশা নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তার ‘প্লে বয়’ মন্তব্য এখন আলোচনার কেন্দ্রে।

ঈশা বলেন, ‘আমার জানতে ইচ্ছে করে যারা নিজেদের প্লেবয় বলে মনে করেন তারা সঙ্গীর সঙ্গে প্রতারণা করে আদতে অপরাধবোধ অনুভব করে?

বিগ বসের ঘরের সদস্য থেকে দর্শক, প্রত্যেকের অনুমান নাম না বলে প্রাক্তন স্বামীকেই খোঁচা দিয়েছেন ইশা। বিগ বসের ঘরে সহ-প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনে যোগ দেন তিনি। একপর্যায়ে সম্পর্কে প্রতারণা, অবিশ্বাসের বীজ বপন সংক্রান্ত আলোচনা শুরু হয়। সেখানেই ইশা একটি প্রশ্ন ছুড়ে দেন, পুরুষরা কেন সম্পর্কে প্রতারণা করে?


এই প্রশ্নের পরই দর্শকের প্রাথমিক অনুমান, বিচ্ছেদের যন্ত্রণা এখনও ভোলেননি। ডিভোর্স ঘোষণার আগে ইশার পোস্টে বাদশার প্রতারণার ইঙ্গিত মিলেছিল। ক্ষত শুকানোর আগেই নানারকম আলোচনার কারণে বারবার সেই ক্ষতস্থানেই আঘাত লাগছে। তাই হয়তো নাম না ধরে বাদশার উদ্দেশেই টিপ্পনি কেটেছেন প্রাক্তন স্ত্রী।

‘হনুমান আংশ’ এর সিক্যুয়েলে বিরাট-আনুশকার ক্যামিও ‘হনুমান আংশ’ এর সিক্যুয়েলে বিরাট-আনুশকার ক্যামিও 
ইশার কথায়, ‘যে ছেলেরা প্রতারণা করে, আমি নির্দিষ্ট করে কারও কথা বলছি না তাদের ক্ষেত্রে তো মুভ অন করার কোনও বিষয়ই থাকে না, তাই না?

শোয়ের সঞ্চালক সালমান কিন্তু, ইশাকে আগেই ভালো থাকার টিপস দিয়েছিলেন। বিচ্ছেদ অনেকেরই হয়, তাই অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ভাইজান।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার
বাবুগঞ্জে জাতীয় যুব সংহতির নতুন আহ্বায়ক কমিটি গঠন
আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
দক্ষিণাঞ্চলের একমাত্র পর্যটন শিল্প ‘কুয়াকাটা’ এখন বেশ অবহেলিত
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]