প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

জমিজমা বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, গাছপালা কেটে ফেলা ও হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করেছেন নওগাঁ সদর

2026-09-11T20:04:25+06:00
2026-09-11T20:04:25+06:00
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় সংবাদ সম্মেলন
প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
জমিজমা বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, গাছপালা কেটে ফেলা ও হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করেছেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের কৃষক গোলাম মোস্তফা। প্রাণনাশের আশঙ্কায় নিজ বাড়িঘর ছেড়ে পরিবার নিয়ে প্রায় তিন মাস ধরে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি তাঁর।

এ বিষয়ে শুক্রবার সকালে নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন গোলাম মোস্তফা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পৈতৃক ও সাব-কবলা করা ১ একর ৪৭ শতক জমি প্রায় ৪৫-৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন তিনি। প্রায় ৬-৭ বছর ধরে তাঁর শরিকরা ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এতে বাধা দিলে শরিকদের মধ্যে মহসিন আলী মন্ডল নামে একজন নওগাঁ আদালতে একটি বাটোয়ারা মামলা করেন, যা বিচারাধীন রয়েছে।

গোলাম মোস্তফা বলেন, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরও বিভিন্ন সময় জোরপূর্বক জমিতে রোপণ করা গাছ কেটে ফেলা এবং তাঁকে ও তাঁর ছেলেদের মারধর করা হয়েছে। এ ঘটনায় মিলন মন্ডল, রাজু মন্ডল ও আব্দুর রাজ্জাক মন্ডলসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় পরপর দুটি মামলা করেন তিনি।

তিনি আরও বলেন, চলতি বছরের ২৬ মে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শরিকান মিলনের ছেলে মাসুদকে তাঁদের বসতবাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর বাজারে কে বা কারা হত্যা করে। এ সুযোগকে কাজে লাগিয়ে তাঁকে, তাঁর দুই সন্তান, জামাইসহ আটজনকে আসামি করে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। ওইদিন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

গোলাম মোস্তফার অভিযোগ, হত্যার চার দিন পর ৩১ মে একই এলাকার মৃত খোকন মন্ডলের ছেলে মিলন মন্ডল (৫২), আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে মো. রাজু মন্ডল (৩০), মো. ওয়াজিদ মন্ডল (২৯), মো. রব্বানী মন্ডল (২২), আব্দুর রাজ্জাক মন্ডল, মৃত কিনা মন্ডলের ছেলে মো. মহসিন মন্ডল (৫৫), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বাবনি গ্রামের ফজলুর ছেলে মো. রবিউল ইসলাম (৪৭), বগুড়া জেলার আদমদীঘি থানার ছাতিয়ানগ্রাম মিনিদিঘি এলাকার মিলনের ছেলে মো. সজিব (৩০), তিলকপুর এলাকার শ্রীধরপুর গ্রামের মহসিনের ছেলে মো. রুমিত (৪৫), বাবলুর ছেলে মো. রাকিব হোসেন (৩৫), মিলন মন্ডলের স্ত্রী মোছা. রুমি (৪৫), মৃত ফজলুর মেয়ে মোছা. বিথী আক্তার (২৮), মহসিনের স্ত্রী মোছা. সামেনা বেগম (৫০), মো. আব্দুর রাজ্জাক মন্ডলের স্ত্রী মোছা. রহিমা বেগম (৫৫) ও মহসিনের মেয়ে মোছা. চুমকি বেগম (২৯)সহ আরও অনেকে সংঘবদ্ধ হয়ে তাঁর বাগানের ১১০টি লিচুগাছ ও ১৪৫টি মেহগনিগাছ কেটে ফেলেন।

এ সময় বাথরুম তিনটি, ৫০ হাত প্রাচীর, পাঁচটি ঘর, ওয়াল টিভি দুটি, স্বর্ণ তিন ভরি, কুয়েতি ডলার ৫০০টি, চাল ৩০ মণ এবং বাড়ির সব আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। এতে ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন গোলাম মোস্তফা।

তিনি বলেন, তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন জানান তিনি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার
বাবুগঞ্জে জাতীয় যুব সংহতির নতুন আহ্বায়ক কমিটি গঠন
আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
দক্ষিণাঞ্চলের একমাত্র পর্যটন শিল্প ‘কুয়াকাটা’ এখন বেশ অবহেলিত
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]