তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন এবং তামাকমুক্ত, টেকসই ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুর পৌরসভায় অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পিরোজপুর পৌরসভার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘Tobacco Control for Sustainable and Healthy Cities in Bangladesh’ প্রকল্পের আওতায় গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এবং পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় কর্মশালায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় তামাকজাত দ্রব্যের ব্যবহার ও প্রচার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা কার্যকরভাবে বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিনিধি/আরএইচ