নেশা করে নিজের ঘরে আগুন

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে মাছুম শেখ (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম

2026-09-10T16:31:21+06:00
2026-09-10T16:31:21+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নেশা করে নিজের ঘরে আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম 
গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে মাছুম শেখ (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। দণ্ডপ্রাপ্ত মাছুম ওই এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মাছুম প্রায়ই বাড়িতে তাণ্ডব চালাতেন। ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় তার মা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছুমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, ঘটনাস্থলেই মাছুম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই’: রিজভী
‘আমাকে আপনার প্রার্থনায় রাখবেন’—বাঁধন
মাননীয় বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় দাসের
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]