রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য (গানার) তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের কাছে

2026-09-10T16:44:06+06:00
2026-09-10T16:44:06+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য (গানার) তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পর সামাজিক ও সামরিক মর্যাদায় রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে তার দাফন সম্পন্ন হয়। 

এর আগে সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রিফাতের মরদেহ প্রথমে রাজশাহী সেনানিবাসে নিয়ে আসা হয়। সেখান থেকে সড়কপথে মরদেহ পৌঁছায় তার জন্মস্থান পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে। মরদেহ গ্রামে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এবং পরিবারের স্বজন ও হাজারো গ্রামবাসীর অংশগ্রহণে বাদ যোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাবশত গোলা বিস্ফোরিত হলে সৈনিক তাসনিম রিফাতসহ দুইজন সেনা সদস্য প্রাণ হারান। পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে রিফাতের মা মারা যান। এবার মাত্র ২৮ বছর বয়সী ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন রিফাতের বাবা আসাদুল ইসলাম। মৃত্যুকালে স্ত্রী ও আড়াই বছর বয়সী কন্যাসন্তান রেখে গেছেন এ সেনাসদস্য।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই’: রিজভী
‘আমাকে আপনার প্রার্থনায় রাখবেন’—বাঁধন
মাননীয় বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় দাসের
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]