মেয়ের জন্মদিনে বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পরিবারে আসছে নতুন সদস্য। সেই আনন্দের মধ্যেই মেয়ে দুয়ার দ্বিতীয়

2026-09-09T17:14:11+06:00
2026-09-09T17:14:11+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
মেয়ের জন্মদিনে বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম 

বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পরিবারে আসছে নতুন সদস্য। সেই আনন্দের মধ্যেই মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তারা। আর সেসব ছবির মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে দীপিকার বেবি বাম্প।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনেন দীপিকা। সাদা-কালো ছবিতে রণবীর ও মেয়ে দুয়ার সঙ্গে ফটোশুটে অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। প্রকাশের পরপরই ভাইরাল হয়েছে তাদের এই পারিবারিক মুহূর্ত।

২০২৪ সালের এই দিনেই রণবীর ও দীপিকার জীবনে আসে তাদের প্রথম সন্তান দুয়া। এত দিন মেয়ের ব্যক্তিগত পরিসর নিয়ে বেশ সতর্ক ছিলেন এই দম্পতি। প্রকাশ্যে এলেও দুয়ার মুখ খুব একটা স্পষ্টভাবে দেখাতে চাননি তারা। তবে মেয়ের জন্মদিনে সেই অবস্থান থেকে কিছুটা চমকই দিলেন ‘দীপবীর’।

রণবীর ও দীপিকার প্রকাশ করা ছবিতে দেখা যায়, কোথাও মেয়েকে নিয়ে খেলছেন রণবীর, আবার কোথাও দীপিকা ও রণবীরের মাঝে হাসিমুখে রয়েছে ছোট্ট দুয়া। তবে সব ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেই মুহূর্ত, যেখানে রণবীরের পাশে দাঁড়িয়ে আছেন দীপিকা এবং স্পষ্ট দেখা যাচ্ছে তার বেবি বাম্প।

অন্য একটি ছবিতে মেয়েকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের আদুরে মুহূর্তও ধরা পড়েছে। পারিবারিক আনন্দের এসব ছবির সঙ্গে রণবীরের দেওয়া ক্যাপশনও বাড়তি আগ্রহ তৈরি করেছে।

রণবীর লেখেন, ‘দুয়ার সঙ্গে তাদের হৃদয়ও আরও বড় হচ্ছে।’

এই একটি বাক্যেই নতুন অতিথিকে ঘিরে দম্পতির উত্তেজনা ও আনন্দের বিষয়টি স্পষ্ট হয়েছে।

এপ্রিল মাসে দ্বিতীয়বার বাবা-মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন রণবীর ও দীপিকা। তখন মেয়ে দুয়াকে সামনে রেখে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে সুখবরটি ভক্তদের জানিয়েছিলেন তারা।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]