ভেনিসে বাঁধন লাঞ্ছিত, কড়া প্রতিবাদ মৌসুমীর

বিনোদন ডেস্ক

বিনোদন

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার

2026-09-08T17:05:20+06:00
2026-09-08T17:05:20+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ভেনিসে বাঁধন লাঞ্ছিত, কড়া প্রতিবাদ মৌসুমীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম 
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কোনো শিল্পীর ওপর আক্রমণকে রাজনৈতিক পরিচয় বা অবস্থান দিয়ে বিচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অবস্থান তুলে ধরেন মৌসুমী। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘জীবনে কোনো দিন কোনো রাজনৈতিক দল করি নাই কিন্তু দেশের ভালো-মন্দ পরিস্থিতি নিয়ে সব সময় কথা বলে গেছি।’

পোস্টে তিনি উল্লেখ করেন, এ দেশে শিল্পী হওয়াটাও যেন পাপ; কারণ শিল্পীরাই এখন বড় রাজনৈতিক ব্যক্তি হিসেবে কথা বলছেন। তবে ৩২ নম্বরে কিংবা ভেনিসে- কোথাওই শিল্পীদের ওপর হামলা কাম্য নয়।

বাঁধনের ওপর হামলার ঘটনাকে যারা সমর্থন করছেন কিংবা অন্য ঘটনার সঙ্গে তুলনা টেনে জাস্টিফাই করছেন, তাদের কড়া সমালোচনা করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আপনারা যদি মনে করেন ৩২ নম্বরে একজনের কাপড় টেনে ছেঁড়া হইছে দেখে এখন আরেকজনের কাপড় টেনে ছেঁড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন তাদের আছে, তাইলে আপনারা কিসের নেতা হইবেন সেটা বুঝা যাইতেছে।’

রাজনীতিবিদদের আদর্শ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মানুষের নেতা হওয়ার লড়াই হওয়া উচিত সাধারণ মানুষের জন্য, কারও পোশাক ছেঁড়ার রাজনীতি শেখার জন্য নয়। এ প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও মওলানা ভাসানীর নেতৃত্বের উদাহরণ টানেন।

শিল্পীদের ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে মৌসুমী হামিদ বলেন, ‘শিল্পী হয়ে মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধু মাত্র দল দিয়ে বিচার করা শিখতেছি। বাহ।’

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের ওপর হামলার ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বইছে। দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা ও সাধারণ মানুষ এই হেনস্তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিগ বসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান যে উপস্থাপক
১০ আন্তর্জাতিক উৎসবে সায়নী গুপ্তার ‘আসমানি’
আরও ২ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯
সাদা চিনি নাকি গুড়, ওজন কমাতে কোনটি কার্যকর
ভেনিসে বাঁধন লাঞ্ছিত, কড়া প্রতিবাদ মৌসুমীর

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
সাতক্ষীরায় জামায়াত ছেড়ে শ্রমিক দলে ৫৬ জন
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
জন্মহার বাড়াতে সপ্তম সন্তানের জন্ম দিলেন জাপানি লেখিকা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]