ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৮ জন শনাক্তের দাবি

দেশবার্তা ডেস্ক

বিনোদন

ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত আটজনকে শনাক্ত করার দাবি করেছেন

2026-09-08T14:00:56+06:00
2026-09-08T14:00:56+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৮ জন শনাক্তের দাবি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ পিএম 
ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত আটজনকে শনাক্ত করার দাবি করেছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়ের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযুক্ত আট ব্যক্তির নাম ও তাঁদের ফেসবুক প্রোফাইল শেয়ার করেন তিনি। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জুলকারনাইন সায়েরের পোস্টে অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন—হাওলাদার মনিরুল, মাসুম খালাসি, সেপল মাহমুদ বিপ্লব, কাজী লাবু, আলতাব পাহার, প্রেম কুমার হৃদয়, নুর-ই আলম ও মোক্তার মোল্লা।

জুলকারনাইন সায়ের দাবি করেন, হামলার সময় ওই ব্যক্তিরা বাঁধনকে শারীরিকভাবে আঘাত করেন, তাঁর দিকে বোতল থেকে তরল পদার্থ ছুড়ে মারেন এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে হয়রানি করেন। তাঁর সঙ্গে থাকা স্বজন ও চার বছর বয়সী একটি শিশুকেও মারতে উদ্যত হওয়ার অভিযোগ করেন তিনি।

পোস্টে জুলকারনাইন সায়ের আরও দাবি করেন, হামলাকারীদের কয়েকজনকে ঘটনার দুই দিন আগে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। বাঁধনের ওপর হামলায় সজীব ওয়াজেদ জয়ের কোনো ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ইতোমধ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে। দেশটিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাঁধনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন, বাঁধনের সঙ্গে কথা হয়েছে এবং তিনি নিরাপদে আছেন। মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গেও তাঁর যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।

নাজমুল হক আরও জানান, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালির পুলিশকে সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বুধবার এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এসে হামলার অভিযোগ করেন বাঁধন। তিনি জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে মেস্ত্রের একটি পার্কে গেলে একদল বাঙালি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করে।

বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে উৎসবে অংশ নিয়েছেন তিনি। সিনেমাটি এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড
সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ
কাউন্টিতে অভিষেক খালেদের
র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
ডেঙ্গু নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]