র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা

স্পোর্টস ডেস্ক

খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯

2026-09-08T15:52:10+06:00
2026-09-08T15:52:10+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
খেলা
র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম 
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠেছেন তিনি।

এর আগে ২০২৪ সালে র‍্যাঙ্কিংয়ে মারুফার সেরা অবস্থান ছিল ২৩তম। এবার প্রথমবারের মতো শীর্ষ ২০ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন এই পেসার।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১১৪ রানের পুঁজি রক্ষা করতে পারেনি বাংলাদেশ। তবে বল হাতে দারুণ ছিলেন মারুফা। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তার বোলিংয়েই ম্যাচে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ।

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এখন সবচেয়ে এগিয়ে মারুফা। একই ম্যাচে চার ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নেওয়া অফস্পিনার সুলতানা খাতুনও নয় ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে উঠেছেন।

ব্যাটারদের মধ্যেও বাংলাদেশের কয়েকজনের উন্নতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রান করা সোবহানা মোস্তারি তিন ধাপ এগিয়ে ৩৬তম এবং ২৬ রান করা দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন। অধিনায়ক নিগার সুলতানা চার রান করেও এক ধাপ এগিয়ে ২১তম স্থানে রয়েছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই সর্বোচ্চ অবস্থানে।

এ ছাড়া ১৪ রান করা জুয়াইরিয়া ফেরদৌস ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ৯৬তম স্থানে জায়গা পেয়েছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান রয়েছেন ৩২তম স্থানে।

নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অস্ট্রেলিয়ার বেথ মুনির দখলে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড
সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ
কাউন্টিতে অভিষেক খালেদের
র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
ডেঙ্গু নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]