ইংলিশ কাউন্টিতে আবারও বল হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এবার কেন্ট ক্রিকেট ক্লাবের হয়ে অভিষেক হয়েছে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদের।
ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচে আজ কেন্টের একাদশে খেলছেন বাংলাদেশের দুই পেসার। ম্যাচের শুরুতেই বল হাতে দারুণ আক্রমণ করেছেন হাসান মাহমুদ। ইনিংসের প্রথম ওভারেই তুলে নিয়েছেন দুটি উইকেট।
কেন্টের হয়ে অভিষেকের আগে খালেদ আহমেদকে আনুষ্ঠানিকভাবে দলের সতীর্থদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তার মাথায় অভিষেক ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এ সময় সতীর্থ হাসান মাহমুদও উপস্থিত ছিলেন।
ইংলিশ কাউন্টিতে এর আগেও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হাসান। এবার কেন্টের জার্সিতে তার সঙ্গে যোগ হলো বাংলাদেশের আরেক পেসার খালেদের অভিষেক।
দেশবার্তা/এমআর