আরও ২ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯

দেশবার্তা প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন

2026-09-08T17:11:41+06:00
2026-09-08T17:12:00+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
স্বাস্থ্য
আরও ২ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৫:১২ পিএম
সংগৃহীত ছবি
দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৯৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১০০ জনের নিশ্চিত হাম এবং ৮৯৯ জনের হামের উপসর্গে মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জন সন্দেহভাজন এবং ৭৯ জন নিশ্চিত হাম রোগীসহ মোট ১ হাজার ২৩৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৪৬১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ১৯ হাজার ৮৩৫ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়কালে সন্দেহভাজন ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিগ বসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান যে উপস্থাপক
১০ আন্তর্জাতিক উৎসবে সায়নী গুপ্তার ‘আসমানি’
আরও ২ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯
সাদা চিনি নাকি গুড়, ওজন কমাতে কোনটি কার্যকর
ভেনিসে বাঁধন লাঞ্ছিত, কড়া প্রতিবাদ মৌসুমীর

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
সাতক্ষীরায় জামায়াত ছেড়ে শ্রমিক দলে ৫৬ জন
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
জন্মহার বাড়াতে সপ্তম সন্তানের জন্ম দিলেন জাপানি লেখিকা
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]