ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সফল হবে না: রিজভী

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

যুগ যুগ ধরে চলে আসা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন ধ্বংস করতে নানা চক্র ষড়যন্ত্র চালালেও

2026-09-08T14:59:56+06:00
2026-09-08T14:59:56+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
শহীদ জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের নেতাদের শ্রদ্ধা
ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সফল হবে না: রিজভী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম 
যুগ যুগ ধরে চলে আসা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন ধ্বংস করতে নানা চক্র ষড়যন্ত্র চালালেও তা কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমাদের এই মৃত্তিকার গভীরে আছে আমাদের সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের ভ্রাতৃত্ব। আমরা একে অপরের সঙ্গে আদান-প্রদানের মাধ্যমে প্রত্যেকেই একটি জাতিসত্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘নানা ধরনের শক্তি এবং নানা ধরনের চক্রান্তকারীরা আমাদের এই অটুট বন্ধন, ভ্রাতৃত্বের অটুট বন্ধন ও মেলবন্ধনকে ধ্বংস করার জন্য, এটাকে ভেঙে দেওয়ার জন্য নানা প্রচেষ্টা চালায়।’

ষড়যন্ত্রের মাঝেও সম্প্রীতি রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধ দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বাস করছে। একে অপরের ধর্মীয় উৎসবে সবাই অংশ নিয়ে আনন্দ ভাগ করে নেয়।

জাতীয় দর্শনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটা একসঙ্গে সেই বন্ধন চর্চিত হবে, লালিত হবে এবং এই কারণেই আমাদের যে জাতীয় দর্শন-বাংলাদেশি জাতীয়তাবাদ, সেইটাই আমাদের ধারণ করায়।’

এই জাতিসত্তার দার্শনিক কাঠামোর বিষয়ে তার ভাষ্য, ‘প্রত্যেকেরই এখানে আসন পেতে পারে। প্রত্যেকেরই এখানে জায়গা আছে। প্রত্যেকেই নিজে গর্বভরে বলতে পারে যে আমরা বাংলাদেশি। এই গর্বভরে বলার যে দার্শনিক তত্ত্বটা, সেটা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন।’

দলে অসাম্প্রদায়িক চর্চার কথা উল্লেখ করে রিজভী জানান, বিএনপিতে বিভিন্ন সম্প্রদায়ের যোগ্য ও কীর্তিমান ব্যক্তিত্বরা নেতৃত্বে রয়েছেন। তারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নয়, বরং সার্বজনীন রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কল্যাণ ট্রাস্টের লক্ষ্য নিয়ে তিনি বলেন, দেবালয় ও উপাসনালয়গুলো যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এবং পুণ্যার্থীরা নির্বিঘ্নে প্রার্থনা করতে পারেন, সেই লক্ষ্যেই কাজ করবে নবগঠিত এই ট্রাস্ট।

তিনি আরও বলেন, ‘সেই লক্ষ্যে যে তিনটি সম্প্রদায়ের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কামনা করি, এই ট্রাস্ট স্ব স্ব সম্প্রদায়ের প্রত্যেকটি বিষয়, তাদের নিজস্ব যে সমস্ত করণীয় আছে, সে করণীয়গুলো তারা করবেন, তারা সেটি দেখবেন এবং সেটিকে পূর্ণতা দান করার জন্য সচেষ্ট থাকবেন।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড
সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ
কাউন্টিতে অভিষেক খালেদের
র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
ডেঙ্গু নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]