ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব

2026-09-07T18:37:21+06:00
2026-09-07T18:37:21+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় নিবন্ধন করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫৬ মিনিটে আসিফের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। 

এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করে।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড
সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ
কাউন্টিতে অভিষেক খালেদের
র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
ডেঙ্গু নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]