প্রথম দিনে ২৫০ কোটি টাকা পেলেন ৬ হাজার গ্রাহক

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

সংকটগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম

2026-09-08T15:37:19+06:00
2026-09-08T15:37:19+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
চালু করা হয়েছে অর্থ স্থানান্তর সুবিধাও
প্রথম দিনে ২৫০ কোটি টাকা পেলেন ৬ হাজার গ্রাহক
মুনাফার আশায় আবেদন প্রত্যাহার করেছেন অনেক গ্রাহক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম 
ফাইল ছবি
সংকটগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনে সোমবার বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই ব্যাংকটির প্রায় ৬ হাজার গ্রাহক ২৫০ কোটি টাকা ফেরত পেয়েছেন। তবে মেয়াদপূর্তির আগে টাকা তুললে মুনাফা হাতছাড়া হওয়ার আশঙ্কায় এবং ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে আমানত নিরাপদ থাকার আশ্বাস পাওয়ার পর অনেক গ্রাহক টাকা তোলার আবেদন প্রত্যাহার করে নেন।  

এর আগে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরতের আবেদন গ্রহণ। এই ৬ দিনে ৭৪ হাজার ২২১টি আবেদনের মাধ্যমে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের দাবি জানান গ্রাহকেরা।  

তথ্য অনুযায়ী, আবেদনের প্রথম দিন ১ সেপ্টেম্বর সবচেয়ে বেশি- ১৮ হাজার ৪৬টি আবেদনের বিপরীতে ১ হাজার ৩২৯ কোটি টাকা চাওয়া হয়। পরবর্তীতে দ্বিতীয় দিনে ১৯ হাজার ৬১৩টি আবেদনের বিপরীতে ১ হাজার ১৬ কোটি, তৃতীয় দিনে ২১ হাজার ৮৬টি আবেদনের বিপরীতে ৯২৩ কোটি এবং শেষ দিনে ১৫ হাজার ৪৭৬টি আবেদনের বিপরীতে ৬৫৭ কোটি টাকা ফেরতের আবেদন জমা পড়ে।

সোমবার প্রথম দিনে টাকা নিতে আসার জন্য ১ সেপ্টেম্বর আবেদনকারীদের ডাক দেওয়া হয়েছিল। তবে তাদের একটি বড় অংশই ব্যাংকে এসে টাকা তুলে না নিয়ে আমানত রেখে দেওয়ার সিদ্ধান্ত জানান। 

গ্রাহকরা জানান, মেয়াদ শেষ হওয়ার আগেই সঞ্চয় তুলে নিলে ব্যাংক নিয়ম অনুযায়ী কোনো মুনাফা পাওয়া যাবে না। শাখা কর্মকর্তাদের কাছ থেকে আমানত সুরক্ষার সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরই তারা আবেদন প্রত্যাহার করে নেন।  

সোশ্যাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার গ্রাহক মশিউর রহমান জানান, টাকা উত্তোলনের জন্য আবেদন করলেও ব্যাংকের পরামর্শে তা প্রত্যাহার করেছেন। আমানত নিরাপদ থাকার আশ্বাস পাওয়ায় মেয়াদ পূর্ণ হওয়ার পর মুনাফাসহ টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

অন্যদিকে দীর্ঘদিনের ভোগান্তি শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে নিজের বাবার চিকিৎসার টাকা ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহক মোহাম্মদ শাহাদাত।  

সার্বিক বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার বলেন, আবেদনকারী সব গ্রাহকের টাকা ফেরতের পর্যাপ্ত প্রস্তুতি রাখা ছিল। তবে প্রথম দিনে অনেকেই টাকা নিতে আসেননি। অনেক গ্রাহক যোগাযোগ করে আমানত বহাল রাখার ইচ্ছা প্রকাশ করেছেন, এমনকি কেউ কেউ তুলে নেওয়া টাকা পুনরায় জমাও দিয়েছেন।  

এদিকে এক্সিম ব্যাংকের মতিঝিল শাখায় আমানত ফেরতের পাশাপাশি মুনাফা দেওয়া না দেওয়া নিয়ে কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডার খবর পাওয়া গেছে। তবে একই দিন থেকে অনলাইনে অর্থ স্থানান্তর সুবিধা চালু হওয়ায় দীর্ঘদিনের স্থবিরতা কেটে ব্যাংকটির সার্বিক কার্যক্রমে গতি ফিরতে শুরু করেছে।  

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের গচ্ছিত টাকা এবং মেয়াদি আমানতের আসল টাকা ফেরত নিতে পারবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই এককালীন মূল আমানত তুলে নিলে তা ‘চূড়ান্ত নিষ্পত্তি’ হিসেবে গণ্য হবে এবং ওই আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। 

অন্যদিকে যারা এখনই টাকা না তুলে আমানত চালু রাখবেন, তারা চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হারেই মুনাফা পাবেন। পরবর্তীতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে মুনাফাসহ লেনদেনের সুযোগ মিলবে।  

উল্লেখ্য, চরম অনিয়ম ও ব্যাপক ঋণ জালিয়াতির মুখে সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করে গঠিত হয় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এসব ব্যাংকের প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকার আমানত আটকে পড়েছিল, যার মধ্যে শুধু ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবেই রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড
সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ
কাউন্টিতে অভিষেক খালেদের
র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
ডেঙ্গু নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]