সুগন্ধি চাল রপ্তানির কোটা কমল ৫০ শতাংশ

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত

2026-09-08T14:51:35+06:00
2026-09-08T14:51:35+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
সুগন্ধি চাল রপ্তানির কোটা কমল ৫০ শতাংশ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ পিএম 
দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আগে অনুমোদিত ২৭৮টি প্রতিষ্ঠানের সুগন্ধি চাল রপ্তানির বরাদ্দ অর্ধেকে পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বরাদ্দ অবিলম্বে কার্যকর হবে। এর মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

নতুন সিদ্ধান্তের ফলে অনুমোদিত ২৭৮টি প্রতিষ্ঠান আগের বরাদ্দের অর্ধেকের বেশি সুগন্ধি চাল রপ্তানি করতে পারবে না। রপ্তানি কার্যক্রমে নজরদারি, জবাবদিহি এবং রপ্তানি আয় দেশে ফেরত আনা নিশ্চিত করতে ১০টি শর্তও আরোপ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানিকারকদের রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুসরণ করতে হবে। প্রতিটি চালান রপ্তানির আগে কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের মান ও সত্যতা যাচাই করবে। জাহাজীকরণের পর সংশ্লিষ্ট নথিপত্র বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখায় জমা দিতে হবে।

কোনো অবস্থাতেই সংশোধিত অনুমোদিত পরিমাণের বেশি চাল রপ্তানি করা যাবে না। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য সুরক্ষায় প্রতি কেজি সুগন্ধি চালের সর্বনিম্ন এফওবি রপ্তানিমূল্য ১ দশমিক ৬০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অনুমোদন সম্পূর্ণ অহস্তান্তরযোগ্য করা হয়েছে। সাব-কন্ট্রাক্ট বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি করা যাবে না। জনস্বার্থে সরকার যেকোনো সময় কারণ দর্শানো ছাড়াই অনুমোদন বাতিল করতে পারবে। রপ্তানি আয় দেশে প্রত্যাবাসনের প্রমাণ হিসেবে অর্থপ্রাপ্তির সনদ (পিআরসি) দাখিলও বাধ্যতামূলক করা হয়েছে।

৪৫ হাজার টনের বরাদ্দ

এর আগে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত ১২৯টি প্রতিষ্ঠান মোট ২ হাজার ৪১৯ টন সুগন্ধি চাল রপ্তানি করেছে।

সরকারের নীতিগত অবস্থান হলো, রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন গুরুত্বপূর্ণ হলেও খাদ্যপণ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও মূল্যস্থিতিকে অগ্রাধিকার দেওয়া। এ বিবেচনায় সুগন্ধি চাল রপ্তানির কোটা কমানোর পাশাপাশি মূল্য, পরিমাণ, নথিপত্র ও রপ্তানি আয় দেশে ফেরত আনার বিষয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

সরকারের এ উদ্যোগে রপ্তানি পুরোপুরি বন্ধ না করে খাদ্যনিরাপত্তা ও বাজার স্থিতিশীলতা বজায় রেখে নিয়ন্ত্রিতভাবে সুগন্ধি চাল রপ্তানি পরিচালনার লক্ষ্য নেওয়া হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড
সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ
কাউন্টিতে অভিষেক খালেদের
র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
ডেঙ্গু নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]