গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

গ্রাহককেন্দ্রিক সেবা ও সামগ্রিক মান উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ট্রেনিং একাডেমি আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ

2026-09-07T18:12:33+06:00
2026-09-07T18:12:33+06:00
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
‘থ্রি-এইচ মডেল’ অনুসরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের তাগিদ
গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম 
গ্রাহককেন্দ্রিক সেবা ও সামগ্রিক মান উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ট্রেনিং একাডেমি আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। 

রোববার (৬ সেপ্টেম্বর) ‘কাস্টমার সার্ভিস এক্সেলেন্স: উইনিং হার্টস, বিল্ডিং ট্রাস্ট’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এ সময় ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এস জি এ আলিফ-উল-হক আকাশ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, মানসম্মত গ্রাহকসেবা, গ্রাহকের আস্থা অর্জন, দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। তিনি ‘3H Model– Head, Heart and Hands’ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এখানে ‘Head’ বলতে জ্ঞান ও সঠিক বিচার-বিবেচনা, ‘Heart’ বলতে যত্ন ও সহমর্মিতা এবং ‘Hands’ বলতে কার্যকর বাস্তবায়ন ও মানসম্মত সেবা প্রদানকে নির্দেশ করেন তিনি।

একই সঙ্গে গ্রাহকের প্রয়োজন অনুধাবন, সেবার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ এবং প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য ব্যাংকের কর্মীদের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।

দিনব্যাপী এই প্রশিক্ষণে গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা, কাস্টমার এক্সপেরিয়েন্স, গ্রাহক সন্তুষ্টি, কাস্টমার টাচপয়েন্ট ও ‘মোমেন্টস অব ট্রুথ’, সম্পর্ক উন্নয়ন, পেশাদার আচরণ ও শিষ্টাচার, সেবার উৎকর্ষ, অভিযোগ ব্যবস্থাপনা এবং সেবা পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্যবহারিক অনুশীলন ও রোল প্লের মাধ্যমে অতিরিক্ত গ্রাহকের চাপ ও অপেক্ষার সময় ব্যবস্থাপনা, একাধিক গ্রাহকের অনুরোধ মোকাবিলা, অসন্তুষ্ট গ্রাহক সামলানো, ভুল বোঝাবুঝি নিরসন ও ফোনে পেশাদার আচরণের কৌশল শেখানো হয় প্রশিক্ষণার্থীদের।

অভিজ্ঞ অভ্যন্তরীণ ও বহিরাগত প্রশিক্ষকদের পরিচালনায় এ কর্মসূচি সমন্বয় করে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমি। সেবা প্রদানকারী কর্মীদের জন্য গৃহীত বৃহত্তর প্রশিক্ষণ উদ্যোগের প্রথম ব্যাচ হিসেবে এটি অনুষ্ঠিত হলো। পর্যায়ক্রমে অন্যান্য কর্মীদের জন্যও এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হবে।

প্রতিষ্ঠানটি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকসেবায় একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে উঠবে, যা কর্মীদের আরও দক্ষ ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সক্ষম করে তুলবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার দিন শেষ: দক্ষিণ কোরিয়ার
যে কারণে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিয়েছে ইউক্রেন
রাণীনগরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
বন্ধ নয়, অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং
পিরোজপুরে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জামায়াত আমিরের বক্তব্যের কড়া জবাব চসিক মেয়রের
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]