রাষ্ট্রপতিকে ঘিরে সিলেটে নানা কর্মসূচি

সিলেট অফিস

সারাদেশ

সিলেট সফরে আসছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে

2026-09-07T18:47:14+06:00
2026-09-07T18:47:14+06:00
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রাষ্ট্রপতিকে ঘিরে সিলেটে নানা কর্মসূচি
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট সফরে আসছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তিনি। আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সিলেট সফরকালে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের কর্মসূচি বাস্তবায়ন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সফরের প্রতিটি কর্মসূচি যাতে নির্ধারিত সময় ও পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার দিন শেষ: দক্ষিণ কোরিয়ার
যে কারণে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিয়েছে ইউক্রেন
রাণীনগরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
বন্ধ নয়, অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং
পিরোজপুরে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জামায়াত আমিরের বক্তব্যের কড়া জবাব চসিক মেয়রের
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]