সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। শর্তসাপেক্ষে টাকা উত্তোলনের জন্য

2026-09-06T15:54:14+06:00
2026-09-06T15:54:14+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
২৫ হাজারের বেশি আবেদন জমা
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। শর্তসাপেক্ষে টাকা উত্তোলনের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হওয়ার পর এ পর্যন্ত ২৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। চূড়ান্ত হিসাব ও অর্থের পরিমাণ নির্ধারণ সাপেক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে গ্রাহকদের হাতে টাকা দেওয়া শুরু হবে।

ক্ষুদ্র আমানতকারীদের আবেদন নেওয়ার শেষ দিন আজ রোববার হওয়ায় আবেদনকারীর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক হিসাব অনুযায়ী এরই মধ্যে তা ২৫ হাজার অতিক্রম করেছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কতজন আমানতকারী টাকা তুলতে চান এবং তাঁদের জন্য মোট কত অর্থ সংস্থান করতে হবে, তা নির্ধারণ করতেই ১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া হচ্ছে। চূড়ান্ত হিসাব স্পষ্ট হওয়ার পর সোমবার থেকেই তহবিলের সংস্থান করে আমানতকারীদের মধ্যে অর্থ বিতরণ শুরু করা হবে।

একই দিনে ব্যাংক শাখাগুলোতে অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা এড়াতে আমানতকারীদের সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে যাঁদের তাৎক্ষণিক অর্থের জরুরি প্রয়োজন নেই, তাঁদের প্রথম দিনেই না এসে পরবর্তী দিনগুলোতে আসার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আশ্বস্ত করে বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আবেদন করা মাত্রই সবাই টাকা তুলবেন- এমনটি নাও হতে পারে। কারণ টাকা উত্তোলনের ক্ষেত্রে কিছু মুনাফা ছাড় দেওয়ার শর্ত থাকায় অনেকে সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন। ফলে বাস্তবে যাঁরা উপস্থিত হবেন, তাঁদের হিসাব অনুসারেই অর্থ দেওয়া হবে। ব্যাংকটির নিজস্ব সক্ষমতায় ঘাটতি থাকলেও আমানতকারীদের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেবে।

এদিকে দেশের ব্যাংক খাতে ঋণ বিতরণের বিষয়ে মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। তবে অর্থ নেওয়ার পর উৎপাদনমুখী কার্যক্রম চালুর জন্য ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ ও বন্দরসহ প্রয়োজনীয় অবকাঠামোগত এবং লজিস্টিক সক্ষমতা থাকা জরুরি। লজিস্টিক সুবিধার ঘাটতির কারণে কিছু ক্ষেত্রে ঋণ বিতরণে বিলম্ব হলেও প্রতিষ্ঠানগুলো পুরোপুরি প্রস্তুত হলে ঋণ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, পাবেন এক লাখ টাকা
গাকৃবির আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি
মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবি
জাবি উপাচার্যকে ‘সাদা দলের শিক্ষক’ বলায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ
ডায়ালাইসিস ছাড়া মানবদেহে ২৭১ দিন সচল ছিল শূকরের কিডনি

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]