১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, পাবেন এক লাখ টাকা

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা

2026-09-06T16:55:32+06:00
2026-09-06T16:55:32+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, পাবেন এক লাখ টাকা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকা অনুদান দেওয়া হবে। শিক্ষকদের অবদানের স্বীকৃতি ও তাঁদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকার ১২ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা সম্মাননা দিত। বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা, তাঁদের কাজের স্বীকৃতি ও সহযোগিতা আরও বাড়াতে চায়। এর অংশ হিসেবে ১০০ জন গুণী শিক্ষক নির্বাচন করে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা ভালো কাজ করেছেন, তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করা সরকারের নৈতিক দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষকদের অবদানের যথাযথ মূল্যায়ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীরও ইচ্ছা। এ জন্য কমিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা আরও বাড়ানো হবে কি না, সম্মাননার অর্থের পরিমাণ কত হবে, নির্বাচন প্রক্রিয়ার নির্দেশনা এবং এ খাতে প্রয়োজনীয় বাজেট—এসব বিষয় নিয়ে কমিটিতে আরও আলোচনা করা হবে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এমআর 


সর্বশেষ সংবাদ 

নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনরা
মিথিলার সঙ্গে দূরত্ব? একাকীত্বের কথা স্বীকার করলেন সৃজিত
লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্ট করছে: রিজভী
সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ সামিটের আজিজ খান
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]