গাকৃবিতে প্রথমবার পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

গাজীপুর প্রতিনিধি

শিক্ষা ও ক্যাম্পাস

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬

2026-09-01T20:03:59+06:00
2026-09-01T20:03:59+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
গাকৃবিতে প্রথমবার পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম 
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের উদ্যোগে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসের সূচনায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (সিরডাপ) মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর। পরবর্তীতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

এরপর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে ড. পি. চন্দ্র শেখর বলেন, গ্রামীণ জনগণের উন্নতি হলে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব। গ্রামীণ সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রক্রিয়াজাতকরণ, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, পল্লির উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়; মানুষের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মর্যাদার উন্নয়নও এর অংশ। জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে পল্লির মানুষের পাশে থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অব্যাহত থাকবে।

আলোচনা সভায় ‘পল্লী উন্নয়ন: জাতীয় অর্থনীতির ভিত্তি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ‘সিরডাপ-আরইইডিএস ইন্টারন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৬’-এর আঞ্চলিক চ্যাম্পিয়ন গাকৃবির শিক্ষার্থী দল ‘কার্বডিট’ এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে আলোকচিত্র ধারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

বিমান বাহিনীর নিহত তিন সদস্যের সামরিক মর্যাদায় জানাজা অনুষ্ঠিত
বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত তিনজনের নাম প্রকাশ করলো বিসিবি
গাকৃবিতে প্রথমবার পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস
সীমান্ত ব্যাংকের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]