রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

রমজানের কারণে নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল

2026-08-31T15:42:54+06:00
2026-08-31T15:42:54+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
শিক্ষামন্ত্রী
রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৪২ পিএম 
সংগৃহীত ছবি
রমজানের কারণে নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পড়াশোনা পর্যালোচনার সুযোগ দিতে রমজানের পরেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

একই সঙ্গে জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে আপাতত পরীক্ষা আরও পেছানোর কোনো কারণ নেই বলেও জানান শিক্ষামন্ত্রী।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুতি, শিক্ষাবর্ষের সময়সূচি এবং রমজানসহ সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা প্রায় এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান চলবে। ফলে এই সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়।

তিনি বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হলো এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসা। সাধারণত দেশে বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এখন পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

ড. মিলন বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের বিষয়টিও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। সবকিছু বিবেচনায় বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে এবার রমজানের কারণে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

রমজানের আগে পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে এ বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এতে শিক্ষার্থীদের পড়াশোনা পর্যালোচনার পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বিষয়টি সামনে আসে। দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ও পাঠ্যসূচি শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এ বিষয়টিও পরীক্ষার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ।

শিক্ষামন্ত্রী বলেন, রমজানের আগে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা প্রস্তুতি ও পড়াশোনা পর্যালোচনার জন্য প্রয়োজনীয় সময় থেকে বঞ্চিত হতে পারে। সরকার কোনোভাবেই শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করতে চায় না। তাই সব দিক বিবেচনা করে রমজানের পর এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রমজানের আগে পরীক্ষা নেওয়ার দাবির বিষয়ে ড. মিলন বলেন, কেউ কেউ এ সময়ের মধ্যে পরীক্ষা আয়োজনের কথা বলেছেন। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় তা সম্ভব হচ্ছে না। রমজান একটি বাস্তবতা এবং পরীক্ষার সময়সূচির সঙ্গে এর সমন্বয় করতে হবে।

এসএসসি পরীক্ষা আরও পেছানোর আশঙ্কা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপতত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না।’ জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে পরীক্ষা পেছানোর প্রয়োজন নেই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে এবং প্রায় দেড় বছর আগেই তাদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

এক বছর ধরে বিচারকশূন্য সাতক্ষীরার নারী ও শিশু ট্রাইব্যুনাল, বিচারাধীন সাড়ে ৪ হাজার মামলা
নতুন জীবনের ঘোষণা মিষ্টি জান্নাতের, বরকে আড়ালেই রাখলেন
স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বগুড়ায় ব্যবসায়ী হৃদয় হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
হাম উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১২৫৬

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]