নতুন জীবনের ঘোষণা মিষ্টি জান্নাতের, বরকে আড়ালেই রাখলেন

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ের খবর জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের সাজে তিনটি ছবি প্রকাশ করে তিনি

2026-08-31T16:45:28+06:00
2026-08-31T16:45:34+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
নতুন জীবনের ঘোষণা মিষ্টি জান্নাতের, বরকে আড়ালেই রাখলেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৪:৪৫ পিএম
ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ের খবর জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের সাজে তিনটি ছবি প্রকাশ করে তিনি বিষয়টি জানান। পরবর্তীতে গণমাধ্যমের কাছেও নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে লাল রঙের লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে দেখা গেছে মিষ্টি জান্নাতকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’


ফেসবুক পোস্টটির কমেন্ট বক্সে অনুসারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে উক্ত পোস্টে কেউ যেন কোনো ধরনের নেতিবাচক মন্তব্য না করেন, সে বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন অভিনেত্রী।

এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানান, তার বিয়ে সম্প্রতি নয়, বরং বেশ কিছু দিন আগেই সম্পন্ন হয়েছে। এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। বর পেশায় একজন ব্যবসায়ী হলেও আপাতত তার নাম-পরিচয় প্রকাশ করতে চাননি তিনি। উপযুক্ত সময়ে স্বামী সম্পর্কে বিস্তারিত বিস্তারিত সামনে আনবেন বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত।

উল্লেখ্য, ২০১৪ সালে পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। পরবর্তীতে তিনি ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’ ও ‘তুই আমার রানি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। অভিনয়জগতে খুব একটা আলোড়ন তুলতে না পারলেও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও মন্তব্যের কারণে একাধিকবার শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং: প্রতিমন্ত্রী
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহত, গ্রেপ্তার ১
হাম চিকিৎসায় শামসুদ্দিন হাসপাতালে ওষুধ-সরঞ্জাম দিল রেড ক্রিসেন্ট
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]