কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম শেখ (৫২)সহ চারজনকে

2026-08-30T19:22:23+06:00
2026-08-30T19:22:23+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চাঁদাবাজির মামলা
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:২২ পিএম 
সংগৃহীত ছবি
চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম শেখ (৫২)সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সালাম শেখকে ঢাকার একটি এলাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন, কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন কদমতলা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে বালু ভরাটের কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু সরবরাহের কাজ শুরু করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, কাজ শুরুর পর সালাম শেখ জাকির হোসেনকে ওই কাজে অংশীদার করার জন্য চাপ দেন। এতে রাজি না হলে প্রতি সিএফটি বালু সরবরাহের বিপরীতে এক টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন বাদী।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাম শেখসহ তার সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রোববার মো. জাকির হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]