জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে সভায় মূল সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্যসচিব সরকার মোহাম্মদ রায়হান।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ, ২০২৬-২৭ অর্থবছরের এডিপির সাধারণ বরাদ্দ, ঠিকাদারি লাইসেন্স নবায়ন, পাঁচুর মোড়ে মার্কেট নির্মাণ এবং চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিসহ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. মনিরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরিন জাহান, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিনিধি/আরএইচ