‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণী সিনেমার অভিনেতা যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর দ্য গ্রোন-আপস’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী তারা সুতারিয়া।

2026-08-29T19:19:57+06:00
2026-08-29T19:20:57+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৭:২০ পিএম
অভিনেত্রী তারা সুতারিয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

দক্ষিণী সিনেমার অভিনেতা যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর দ্য গ্রোন-আপস’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি নিজের আর্থিক ব্যবস্থাপনা ও বিনিয়োগ নিয়ে কথা বলতে গিয়ে ডিসক্যালকুলিয়া নামের একটি শেখার সমস্যার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা সুতারিয়া জানান, ডিসক্যালকুলিয়ার কারণে সংখ্যা বোঝা ও হিসাব-নিকাশের কাজ করতে তার অসুবিধা হয়। সংখ্যাসংক্রান্ত কোনো গণনা তিনি করতে পারেন না বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

বিনিয়োগ প্রসঙ্গে তারা সুতারিয়া বলেন, ‘রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করতে তার ভালো লাগে। আমার বিনিয়োগের ধরন বিভিন্ন রকমের। আমি এখনো শিখছি। আমার বন্ধুদের সঙ্গে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ওদের এ বিষয়ে সবচেয়ে ভালো ধারণা রয়েছে। আমার বাড়ি খুব ভালো লাগে এবং জমিবাড়িতে বিনিয়োগ করতেও ভালোবাসি।’

তবে টাকা-পয়সা সামলানোর গাণিতিক বিষয়গুলো বুঝতে তাকে প্রায়ই বাবার সাহায্য নিতে হয় বলেও জানান তিনি।

তারা সুতারিয়া বলেন, ‘আমি ভাগ্যবান যে আমার বাবা আমার আর্থিক বিষয়গুলো সামলাতে সাহায্য করে। একজন নারী হিসাবে নিজের ব্যাংকের কাজ, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সব কিছু জানা খুব জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমি যতটা সম্ভব বোঝার চেষ্টা করি। কিন্তু আমার এ একটি সমস্যাই রয়েছে। অঙ্ক শেখার ক্ষেত্রে আমার বড় সমস্যা হয়। একে ডিসক্যালকুলিয়া বলা হয়। আমি চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময়েই কোনো না কোনো ভুল করে ফেলি। তাই আমাকে কারও না কারও সাহায্য নিতেই হয়।’

ডিসক্যালকুলিয়াকে অনেক সময় কথ্য ভাষায় ‘গণিতের ডিসলেক্সিয়া’ বলা হলেও দুটি সমস্যা এক নয়। ডিসক্যালকুলিয়া একটি নির্দিষ্ট ধরনের শেখার সমস্যা। এর ফলে অঙ্ক ও সংখ্যাভিত্তিক বিষয় বোঝা, শেখা এবং হিসাব করা কঠিন হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, গীতু মোহন দাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় তারা সুতারিয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন যশ, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

প্রসেনজিতের মেয়ের চরিত্রেই বড় পর্দায় শ্রাবন্তীর অভিষেক
জিয়াদের হাতে বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশের শিরোপা
দিনাজপুর টিটিসিতে ডুয়াল ট্রেনিং সিস্টেম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
রাজধানীতে যানজট কমাতে একগুচ্ছ সিদ্ধান্ত
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]