প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানসহ প্রতিবেশী সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে

2026-08-29T18:41:23+06:00
2026-08-29T18:41:23+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানসহ প্রতিবেশী সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় তেহরান। 

তাঁর মতে, মুসলিম দেশগুলোর পারস্পরিক বিরোধ নয়, বরং সংলাপের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকা উচিত।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, কোনো দেশেরই অন্য দেশের ওপর প্রভাব বিস্তার বা জোর খাটানো উচিত নয়। পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমেই আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।

বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও সাধারণ নৌচলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে রাখা অর্থ ফেরত এবং লেবাননে হামলা বন্ধ করলে এ নৌপথ খুলে দেওয়া হবে। 

তিনি বলেন, ওমানের সহায়তায় এবং সামরিক বাহিনীর অনুমোদনে এ নৌপথ পরিচালনার নতুন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের ব্যবসা-বাণিজ্য ৩৫ শতাংশ কমে গেলেও জনগণের ঐক্যের কারণে দেশটি এখনো দৃঢ়ভাবে টিকে আছে।

তবে পেজেশকিয়ান স্পষ্ট করেন, ইরান শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী হলেও চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না। দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নই এখন তেহরানের প্রধান লক্ষ্য। সূত্র: সামা টিভি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত ইরান
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
নজরদারি ঠেকাতে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা
নেপালে আকস্মিক বন্যায় নিহত ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]