ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

2026-08-29T17:18:24+06:00
2026-08-29T17:18:24+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
স্বাস্থ্য
চলতি বছরে এখন পর্যন্ত প্রাণহানি ৯০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:১৮ পিএম 
ফাইল ছবি
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৯৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য হিসাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরে। গত এক দিনে খুলনা বিভাগে সর্বাধিক ২৬৩ জন এবং ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশন ব্যতীত) বিভিন্ন হাসপাতালে ২৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

এছাড়া বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১৪০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩ জন চিকিৎসাধীন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন। চিকিৎসাসেবা নিয়ে তাদের মধ্যে ৩১ হাজার ৩৯৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৭৫ জন।

এ নিয়ে চলতি বছরে সারা দেশে ডেঙ্গুতে মোট ৯০ জনের প্রাণহানি হলো। মৃত্যুর হার সবচেয়ে বেশি সাম্প্রতিক মাসগুলোতে। মোট মৃত্যুর মধ্যে শুধু চলতি মাসেই মারা গেছেন ৩৬ জন। এর আগে গত জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই এবং মে মাসে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
নজরদারি ঠেকাতে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা
নেপালে আকস্মিক বন্যায় নিহত ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি, কারণ কী

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]