খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

2026-08-27T17:09:39+06:00
2026-08-27T17:09:39+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:০৯ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এ আয়োজন করা হয়।

জিয়ানগর উপজেলার পত্তাশী বাজারে পিরোজপুর জেলা জাসাস, জিয়ানগর উপজেলা জাসাস ও স্থানীয় বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পত্তাশী জনকল্যাণ মডেল হাই স্কুল মাঠে শিক্ষার্থী ও দুস্থ মানুষের মধ্যে দুই শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শরীফ মহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মেহেদী হাসান মহারাজ।

এ সময় জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির খান, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে পত্তাশী ইউনিয়নে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। পরবর্তীতে ২০০২ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে এ অঞ্চল পূর্ণাঙ্গ জিয়ানগর উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে সওজের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফের কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা মোসলেম উদ্দিন চৌধুরীর
সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

সর্বাধিক পঠিত 

গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]