নেপালে বন্যায় আটাকা পড়েছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন

নেপালের বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রায় ১৬৫ জন নিহত হয়েছেন নিখোঁজ প্রায় ১৫০০। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই

2026-08-27T13:31:00+06:00
2026-08-27T13:31:00+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
নেপালে বন্যায় আটাকা পড়েছেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম 
নেপালের বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রায় ১৬৫ জন নিহত হয়েছেন নিখোঁজ প্রায় ১৫০০। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সেখানে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি। তবে পোখারা থেকে নেপাল যাওয়ার হাইওয়ে রাস্তায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি মাসখানেক সময় লাগবে এই রাস্তা ঠিক হতে। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘আগামীকাল কাঠমান্ডু যাবো। ফ্লাইটে অনেক রাশ চলছে। কাঠামান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরবো। আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

নিজের জন্য ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করে অপু বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। 

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ঢাকায় আবাসন প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন
৬ মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: ড. মঈন খান
১৫ দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে শোক জানালেন ড. খলিলুর রহমান
মির্জাগঞ্জে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

সর্বাধিক পঠিত 

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ শুরু
কলকাতা গিয়ে বিপদে হাজারো বাংলাদেশি
বান্দরবান জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্যাম্যাচিংসহ ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]