ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ফটোশুটেও নিয়মিত নজর কাড়েন। সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন একটি ফটোশুটের ১১টি ছবি পোস্ট করেছেন তিনি।
প্রকাশিত ছবিগুলোতে মিমকে দেখা গেছে অফ-হোয়াইট শাড়িতে। শাড়ির সঙ্গে মিল রেখে গলায় সবুজ পাথরখচিত নেকলেস, কানে মানানসই গয়না এবং হাতে একই রঙের পাথরের আংটি পরেছেন তিনি। খোলা চুলে দেওয়া নানা ভঙ্গিমার পোজগুলো তাঁর রূপের আভিজাত্যকে ফুটিয়ে তুলেছে।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক
ছবিগুলো পোস্ট করতেই মন্তব্য ঘরে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুসারীরা। অনেকেই তাঁর এমন মার্জিত সাজ ও ভাবভঙ্গির প্রশংসা করে নানা ইতিবাচক মন্তব্য করেছেন।
অভিনয় জগতে মিমকে সর্বশেষ দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পাওয়া ‘লাইফলাইন’ নামক ওয়েব চলচ্চিত্রে। কাজী আসাদ পরিচালিত এই সিনেমাটি চলতি বছরের জুনে মুক্তি পায়।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক
অন্যদিকে, প্রেক্ষাগৃহে মিমকে সর্বশেষ দেখা গেছে গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া 'মালিক' চলচ্চিত্রে। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ।