ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা ও হঠাৎ চাহিদা বাড়ায় দেশে তীব্র বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে

2026-08-25T19:06:16+06:00
2026-08-25T19:06:16+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা ও হঠাৎ চাহিদা বাড়ায় দেশে তীব্র বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি মোকাবিলা ও লোডশেডিংয়ের চাপ সুষম করতে ঢাকার বিদ্যুৎ সাশ্রয় করে তা গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, দেশে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি সংকট এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ সমস্যার কারণে উৎপাদন কমে গেছে। এই অবস্থায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখা ও দীর্ঘস্থায়ী লোডশেডিং এড়াতে ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকো এলাকায় লোডশেডিং সমন্বয় করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, রাজধানী ঢাকায় লোডশেডিংয়ের মাধ্যমে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য প্রান্তে পাঠানো হচ্ছে। এর ফলে ঢাকার বাইরে শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহকশ্রেণির বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং গ্রামের ঘনঘন লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হচ্ছে।

সংস্থাটির মতে, বর্তমান পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট অঞ্চলকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন না রেখে সারাদেশে সরবরাহে ভারসাম্য বজায় রাখাই প্রধান লক্ষ্য। জ্বালানি সরবরাহ বৃদ্ধি, বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা পুনরুদ্ধার এবং সঞ্চালন লাইনের সীমাবদ্ধতা দূর হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টায় দেশে ২ হাজার ২৫৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ওই সময় ১৬ হাজার ১৭৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে জাতীয় গ্রিডে উৎপাদন ছিল ১৩ হাজার ৯১৭ মেগাওয়াট।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]