চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া ও আশপাশের এলাকার বিভিন্ন ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল

2026-08-24T17:24:43+06:00
2026-08-24T17:24:43+06:00
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া ও আশপাশের এলাকার বিভিন্ন ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এসব ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রাখা এবং নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মাশুকুল ইসলাম রাজীব বলেন, “আমরা যখনই কিছু বলার চেষ্টা করি বা অভিমত ব্যক্ত করি, তখন সব সময় বলি আমরা সচেতন নাগরিক। কিন্তু সচেতনতার বহিঃপ্রকাশ হতে হবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। এতক্ষণ যে পর্যবেক্ষণ করলাম, বেশিরভাগ ক্ষেত্রে সচেতনতার বিন্দুমাত্র লেশ দেখা যায়নি।”

তিনি বলেন, প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে নিয়ম অনুযায়ী পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। কিন্তু অধিকাংশ ভবনেই সেই ব্যবস্থা নেই। অনেক আবাসিক বাড়ির নামে বাণিজ্যিক ভবন তৈরি করা হয়েছে, অথচ সেখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি।

নগরীর যানজটের অন্যতম কারণ হিসেবে ভবন নির্মাণে এ ধরনের অব্যবস্থাপনাকে দায়ী করে এনডিএ চেয়ারম্যান বলেন, “পূর্বে যা হয়েছে, হয়েছে। এখন থেকে নিয়মবহির্ভূত কোনো কর্মকাণ্ডের সঙ্গে যে ব্যক্তি বা গোষ্ঠীই সম্পৃক্ত থাকুক, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “কিছু লোকের কারণে সারা নারায়ণগঞ্জবাসীকে অসুবিধার সম্মুখীন হতে হবে, এটা আর মেনে নেওয়ার সময় নেই। নতুন বাংলাদেশ বিনির্মাণে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটি প্রতিষ্ঠা করতে চাই।”

নারায়ণগঞ্জের আগামী ৫০ বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

মাশুকুল ইসলাম রাজীব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিকল্পিত দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের ভিত্তিতে নারায়ণগঞ্জের উন্নয়ন করতে হবে। একই সঙ্গে সিটি করপোরেশন, জেলা পরিষদ, এলজিইডিসহ সব উন্নয়ন সংস্থাকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) সঙ্গে সমন্বয় করে প্রকল্প গ্রহণ করতে হবে। কোনো প্রতিষ্ঠান এককভাবে উন্নয়ন প্রকল্প নেওয়ার সুযোগ নেই।

রাজউকের অনুমোদন নেওয়ার পরও অনুমোদিত নকশা বা আইন লঙ্ঘন করে নির্মাণকাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন এনডিএ চেয়ারম্যান। পাশাপাশি অনুমোদন ছাড়া ভবন বা স্থাপনা নির্মাণ না করার আহ্বান জানান তিনি।

নাগরিকদের সেবা বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান নিয়ে তিনি বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দিতে কর্তৃপক্ষের দরজা সব সময় খোলা থাকবে। কেউ আইনবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করলে কর্তৃপক্ষকে জানানোর জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানান।

নদী দূষণ রোধ, নদীর পাড়ের পরিবেশ রক্ষা এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নেও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করবে বলে জানান মাশুকুল ইসলাম রাজীব।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে যৌথ উদ্যোগ
মধুবালার রূপে হাজির হচ্ছেন সারা, চলছে কঠোর প্রস্তুতি
শিশু আছিয়া হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার
কলকাতা গিয়ে বিপদে হাজারো বাংলাদেশি

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
শিশু অর্নবকে চিকিৎসা সহায়তা করলেন সদর ইউএনও
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]